কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডু/বে শি-শুর মৃ/ত্যু | আপন নিউজ

সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডু/বে শি-শুর মৃ/ত্যু

কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডু/বে শি-শুর মৃ/ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোঃ ইয়াসিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা ও রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মোঃ ইসমাইল হোসেন বাপ্পির একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাপ্পির স্ত্রী ও ছেলে ইয়াসিনকে নিয়ে তার নানা মনির খানের বাড়িতে বেড়াতে যান। সেখানে খেলাধুলার এক পর্যায়ে পুকুরে ডুবে যায় ইয়াসিন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!