পায়রা বিদ্যুৎ কেন্দ্রেগামী সড়ক ব্লকেড কর্মসূচির সাথে আমাদের কোন সম্পর্ক নেই | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
পায়রা বিদ্যুৎ কেন্দ্রেগামী সড়ক ব্লকেড কর্মসূচির সাথে আমাদের কোন সম্পর্ক নেই

পায়রা বিদ্যুৎ কেন্দ্রেগামী সড়ক ব্লকেড কর্মসূচির সাথে আমাদের কোন সম্পর্ক নেই

আপন নিউজ ডেস্কঃ ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন পল্লীর ‘স্বপ্নের ঠিকানা’ বাসীন্দারা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বপ্নের ঠিকানা পল্লীর পরিচালনা কমিটির সভাপতি মোঃ অলিউডর রহমান। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের নামে অতি সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তরের সড়ক ব্লকেড কর্মসূচির সাথে তাঁদের কোন সম্পৃক্ততা নেই। ইতিপূর্বে সে আমাদের অবহিত করে কোন কর্মকাণ্ড করেনি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের দলিল হস্তান্তর, কর্মসংস্থান, আবাসন পল্লীর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কারসহ যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনা, মতবিনিময় সভা করেছি। এসব সমস্যা সমাধানের প্রক্রিয়ায় যথাযথ অগ্রগতি হয়েছে। কিন্তু রাজনৈতিক ফায়দা কে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবির সঙ্গে অযৌক্তিক এবং ব্যক্তিগত কিছু ইস্যুকে যুক্ত করে রবিউল আউয়াল অন্তর ভিন্ন পন্থা অবলম্বন করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে রাষ্ট্রের সর্ব বৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম কে অস্থিতিশীল করে তুলছে বলে আমরা মনে করছি।’ এর কারণে সৃষ্ট কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পুনর্বাসন পল্লীর কোন সদস্যরা দায়ী থাকবেন না বলে অলিউডর রহমান জানান। এসময় পুনর্বাসন পল্লীর বাসীন্দা মালেক হাওলাদার, হেলাল মৃধা, ইদ্রিস মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ধানখালীর বাসীন্দা রবিউল আউয়াল অন্তর আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৮ আগস্ট সংবাদ সম্মেলন করে সাত দিনের সময় বেধে দিয়ে সড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন। এর প্রেক্ষিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজর রাশেদুল ইসলাম সোমবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার কারণে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ তাদের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!