রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত জেলেরা পেল সহায়তার চাল

কলাপাড়ায় ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত জেলেরা পেল সহায়তার চাল

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত মো. আবদুর রশিদ, মো. ইদ্রিস, মো. নজরুল ইসলাম, মো. কালাম এবং নিখোঁজ জেলে মো. গিয়াস উদ্দিনসহ উদ্ধার হওয়া আরও ১৯ জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম উপস্থিত থেকে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন।

গত ১৮ ও ২৬ আগষ্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মো. আবদুর রশিদ, মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো. ইদ্রিস, লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মো. কালাম মারা যায় এবং লক্ষীপুর জেলার কমলনগর গ্রামের জেলে মো. গিয়াস উদ্দিন নিখোঁজ হয়। এ ছাড়া বাকি ১৯ জনকে অপর মাছধরা ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!