বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশে মাঠের মধ্যে থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।তবে পুলিশ এসময় কাউকে আটক করতে পারেনি।

সোমবার(২৩ মার্চ) মধ্য রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশের মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়, পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশের মাঠে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!