কলাপাড়ায় চাঞ্চল্যকর ডা/কা/তি ও গ/ণধ/র্ষ/ণ মা/ম/লা/র তিন আ/সামি গ্রে/ফ/তা/র | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় চাঞ্চল্যকর ডা/কা/তি ও গ/ণধ/র্ষ/ণ মা/ম/লা/র তিন আ/সামি গ্রে/ফ/তা/র

কলাপাড়ায় চাঞ্চল্যকর ডা/কা/তি ও গ/ণধ/র্ষ/ণ মা/ম/লা/র তিন আ/সামি গ্রে/ফ/তা/র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ কাওসার (২৪), আশিষ গাইন (৩০) ও মোঃ শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫)। এসময় ডাকাতদের লুণ্ঠিত একটি স্যামসাং গ্যালাক্সি A13 মোবাইল সেট উদ্ধার করা হয়।

গত ১৪ জুলাই রাত ১টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে জনৈক তরিকুল ইসলামের বাড়িতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ৬/৭ জন ডাকাত বাসার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। ডাকাতরা তরিকুল ইসলামসহ তার মা, বোন ও পরিবারের অন্য সদস্যদের হাত-পা-মুখ বেঁধে রাখে। পরে তরিকুল ইসলামের আমেরিকান নাগরিক স্ত্রীকে আলাদা কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় পরদিন কলাপাড়া থানায় ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ-১৪/০৭/২০২৫)। পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্ত ও অভিযান শুরু করে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে কাওসারকে, ঢাকার দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ের একটি বস্তি এলাকা থেকে রিপন ওরফে সোহাগকে এবং কলাপাড়া পৌর শহর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী কনফারেন্স রুমে বাউফল সার্কেল এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এ সময় কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ডাকাতি ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!