করোনা; ৫দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
করোনা; ৫দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

করোনা; ৫দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দেওয়ায় সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার বিকাল ৫টা থেকে আগামী ২৭ মার্চ বিকাল ৫টা পর্যন্ত চলবে এই লকডাউন। তবে দু’দেশের নাগরিকদের পাসপোর্ট যোগে স্ব-স্ব দেশে ফিরে আসা অব্যাহত থাকবে।এসময় বন্দর থেকে মালামাল খালাশ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

রবিবার (২২ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছু বন্ধ হচ্ছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩-২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।২৮শে মার্চ সকাল থেকে দু’দেশের মধ্যে পুনারায় আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে বলে তিনি জানান।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, করোনা ভাইরাসের কারনে কোন পুর্ব ঘোষনা ছাড়ায় হঠাৎ করে প্রেটাপোল- বেনাপোল বন্দর টানা ৫দিন বন্ধ থাকার কারনে দু’দেশের ব্যবসায়ীদের শতশত কোটি টাকার ক্ষতির সম্মুখিন হতে হবে। বন্দর এলাকার দু’পাশে পন্যবাহী শতশত ট্রাক আটকা থাকবে।বন্দর এলাকার দু’পাশে তৈরী হবে ভয়াবহ যানজট। এসময় সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। তবে এসময় বন্দর থেকে মালামাল খালাশ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল ইসলাম জানান, সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কোন আদেশ বেনাপোল কাস্টমস হাউজ এখনো পায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!