কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দল পেল নতুন নেতৃত্ব, সম্মেলনে ঐক্যের ঘোষণা | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দল পেল নতুন নেতৃত্ব, সম্মেলনে ঐক্যের ঘোষণা

কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দল পেল নতুন নেতৃত্ব, সম্মেলনে ঐক্যের ঘোষণা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নসু। বিশেষ বক্তা ছিলেন কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মজিবর আকনের সভাপতিত্বে এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মজিবর মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আনসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, ১ নং সদস্য খন্দকার মোঃ মাসুম ও ইউনিয়ন শ্রমিক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মুছা গাজী।

সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ মনির হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক গাজী ও মোঃ জাকির হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ রনি গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ফুর্তি হাওলাদার।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে এবিএম মোশাররফ হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এ লক্ষ্যে সদ্য ঘোষিত নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!