রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় লামিয়া হ/ত্যা: আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর মা/ন/ব/ব/ন্ধ/ন

কলাপাড়ায় লামিয়া হ/ত্যা: আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর মা/ন/ব/ব/ন্ধ/ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে লামিয়ার স্বজনসহ গ্রামে শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় লামিয়া হত্যার বিবরন তুলে ধরে কান্না জরিত কন্ঠে বক্তব্য রাখেন তার মা হালিমা বেগম, পিতা বাহার শিকদার সোহেল ও গ্রামের প্রতিবেশী মোঃ ফয়সাল বিশ্বাস, মো.শাহালম গাজী, জুলফু গাজী প্রমুখ। তারা শিক্ষার্থী লামিয়া হত্যা কান্ডের সাথে জরিতদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য লামিয়া বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোটা বালিয়াতলী গ্রামের বাসিন্দা বাহার শিকদার সোহেলের মেয়ে। সে ওই ইউনিয়নের শিশুপল্লী একাডেমির ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তাকে গত ৩০ জনু সোমবার রাতে নিজ বাড়িতে ধর্ষনের পর হত্যা করে গাছে সাথে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের মো.জয়নাল মৃধাকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন নিহত লামিয়ার মা হালিমা বেগম। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেন বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!