মহিপুরে জেলে হ/ত্যা মামলা: র‍্যাবের অভিযানে পলাতক আ/সামি শুকুর খান গ্রে/প্তা/র | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
মহিপুরে জেলে হ/ত্যা মামলা: র‍্যাবের অভিযানে পলাতক আ/সামি শুকুর খান গ্রে/প্তা/র

মহিপুরে জেলে হ/ত্যা মামলা: র‍্যাবের অভিযানে পলাতক আ/সামি শুকুর খান গ্রে/প্তা/র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুরে ট্রলারে পৌঁছাতে দেরি করায় মারধরে এক জেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুকুর খান (৫২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

র‍্যাব জানায়, ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলারে দেরিতে পৌঁছানোর কারণে মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪) সহ আরও দুজনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়। র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সোমবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!