কুয়াকাটা সাংবাদিক মিরন হ/ত্যা চেষ্টা মামলার হোতা স’ন্ত্রাসী ইলিয়াস গ্রে/প্তা/র | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কুয়াকাটা সাংবাদিক মিরন হ/ত্যা চেষ্টা মামলার হোতা স’ন্ত্রাসী ইলিয়াস গ্রে/প্তা/র

কুয়াকাটা সাংবাদিক মিরন হ/ত্যা চেষ্টা মামলার হোতা স’ন্ত্রাসী ইলিয়াস গ্রে/প্তা/র

আপন নিউজ ডেস্কঃ বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম হোতা সন্ত্রাসী ইলিয়াস হোসেন মিলুকে (৪৩) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে তাকে পটুয়াখালীর ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার মাদক কারবারিদের নিয়ন্ত্রক ও একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

গ্রেফতার ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার। কুয়াকাটা পৌরসভার হুইচ্যানপাড়া গ্রামে বাড়ি। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে পুলিশ গ্রেপ্তার করে তার জবানবন্দী নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মিরন এ বছরের ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্য রাতে ঢাকা থেকে কুয়াকাটায় পৌছে গাড়ি থেকে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়। অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা করা হয়।

স্থানীয়রা জানান, এই চক্র পরিকল্পিতভাবে হত্যার জন্য মিরনের ওপর সশস্ত্রভাবে নৃশংস ওই হামলা চালানো হয়েছিল। এঘটনায় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অন্যতম হোতা ইলিয়াস গ্রেপ্তার হওয়ায় মিরনের পরিবারে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!