কলাপাড়ায় এনসিপির আলোচনা সভা: সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে আহ্বান | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় এনসিপির আলোচনা সভা: সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে আহ্বান

কলাপাড়ায় এনসিপির আলোচনা সভা: সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে আহ্বান

আপন নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে সামনে রেখে কলাপাড়ায় দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নে এনসিপি’র কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী ডা. মো. সাইমুম ইসলাম ও পটুয়াখালী সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. সুলতান মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন জেলা সমন্বয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম ও মাহফুজুর রহমান মিরাজ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন উম্মে হাবিবা লিজা, মুহাম্মদ আল ইমরান এবং জেলা ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল আউয়াল হৃদয়সহ আরও অনেকে।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় জেলে পল্লীর সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রতারণার কারণে জেলে পরিবারগুলো স্থায়ী আবাসনের ব্যবস্থা না পেয়ে ভাসমান অবস্থায় উচ্ছেদ হয়েছেন। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত জেলে কার্ডের চাল যথাযথভাবে বিতরণ করা হচ্ছে না। এসব সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।

আমন্ত্রিত অতিথিরা জেলে পল্লীর সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!