কলাপাড়ায় ধানখালীতে স্বেচ্ছাসেবক দলের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় ধানখালীতে স্বেচ্ছাসেবক দলের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা

কলাপাড়ায় ধানখালীতে স্বেচ্ছাসেবক দলের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধানখালী স্বেচ্ছাসেবক দলের ৭, ৮ ও ৯  নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমীন অভি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন গাজী এবং উপজেলা সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন ধানখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মৃধা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ধানখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৭ নং ওয়ার্ড কমিটি: সভাপতি রাশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওইদুল প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল মিয়া। ৮ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ হিরন মৃধা, সিনিয়র সহ-সভাপতি সোহাগ হাওলাদার, সাধারণ সম্পাদক অভি মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ সুভ খান। ৯ নং ওয়ার্ড কমিটি: সভাপতি রফিক মৃধা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সর্বাত্মকভাবে কাজ করবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!