কলাপাড়ায় খানকায়ে বাইতুশ শিফার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় খানকায়ে বাইতুশ শিফার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় খানকায়ে বাইতুশ শিফার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ খানকায়ে বাইতুশ শিফা এর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কলাপাড়া ফেরিঘাট এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান ছিলেন কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা)। এছাড়াও কলাপাড়ার বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান হাওলাদার মাহফিলে অংশগ্রহণ করেন।

খানকায়ে বাইতুশ শিফা, কলাপাড়া-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাহফিল পরিচালিত হয়। এ সময় তিনি বলেন, “সীরাতুন্নবী (সাঃ)-এর আলোকে আমাদের জীবন গড়ে তুলতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করে মানবকল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। এই ধরনের মাহফিল আমাদের ঈমানকে দৃঢ় করতে সহায়তা করে।” পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সঞ্চালনা করেন নাচনাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

মাহফিলে উপস্থিত এলাকাবাসী খানকায়ে বাইতুশ শিফা, কলাপাড়া-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে তারা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!