রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আ’ট’ক

মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আ’ট’ক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ মহিপুরে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আলিপুর- মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকা থেকে এ অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জন জেলে আটক করা হয়।

নিজামপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদপ্তর ও কুয়াকাটা নৌপুলিশের সমন্বয়ে মহিপুর থানাধীন আলিপুর-মহিপুর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে ট্রলিং বোট ও আটককৃত জেলেদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মহিপুর থানার ওসি মো মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!