কলাপাড়ায় ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়ায় ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন এর উদ্যোগে “শিশুদের অধিকার ও সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) টিয়াখালী কে. আই. ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে অত্র বিদ্যালয়ের নির্বাচিত ২০ জন শিক্ষার্থীসহ অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, সংবাদ মাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ফেইথ ইন অ্যাকশনের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে শিশুরা নানা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরির জন্য সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন হওয়া জরুরি। এ ধরনের কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।

প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, “আজকের কিশোর-কিশোরী আগামী দিনের আলোর দিশারী। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!