কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের নিউ সোসাইটি মার্কেটে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ স্বজল বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েব এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার কারণে দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর এলাহী এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ বিল্লাহ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!