কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি

কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি’কে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কলাপাড়া উপজেলা শাখা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় কলাপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার সহসভাপতি আবু হানিফ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ফোরকানুল ইসলাম।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু,

এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোনাসেফ খান, সদস্য আলী আহমেদ ও মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গণমানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি নেছারউদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলাপাড়া প্রেসক্লাবকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!