কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস-এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ট্যাক্স এন্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস-এর সভাপতি তরুণ কুমার বোস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মনিরুজ্জামান মনির, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান এবং আইনজীবী কামাল উদ্দিন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে আয়করের ভূমিকা অপরিসীম। তাই প্রত্যেক নাগরিকের উচিত সময়মতো আয়কর প্রদান করা। তারা আরও বলেন, কর ফাঁকি জাতীয় উন্নয়নের অন্তরায়, তাই সবাইকে আইনের আওতায় থেকে সঠিকভাবে আয়কর প্রদানের অভ্যাস গড়ে তুলতে হবে।

আলোচকরা ব্যবসায়ী সমাজকে কর প্রদানে আরও সক্রিয় হতে আহ্বান জানান এবং সাধারণ করদাতাদের কর পরিশোধের প্রক্রিয়া সহজ করার ব্যাপারেও দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা কর প্রদানের গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন মতামত তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!