কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, নি’খোজের ২৭ ঘন্টা পর লা’শ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, নি’খোজের ২৭ ঘন্টা পর লা’শ উদ্ধার

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, নি’খোজের ২৭ ঘন্টা পর লা’শ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়া নুরুল ইসলাম গাজীর (৬০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোজের ২৭ ঘন্টা পর শনিবার বিকাল তিনটায় উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে পথে প্রান্তরে রুপার আংটি বিক্রয় জীবিকা নির্বাহ করতেন।

নিখোজ নুরুল ইসলামের মেয়ে রুপা বলেন, গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলো। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সহ ওই অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোজ হন। তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।

কলাপড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, শুক্রবার বিকাল থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। পরে আজ বিকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

##

এস এম আলমগীর হোসেন

কলাপাড়া প্রতিনিধি

২০-০৯-২০২৫

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!