আমতলীতে যুবদল নেতার শাস্তির দাবীতে মা/নব/ব/ন্ধ/ন ও বি/ক্ষো/ভ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
আমতলীতে যুবদল নেতার শাস্তির দাবীতে মা/নব/ব/ন্ধ/ন ও বি/ক্ষো/ভ

আমতলীতে যুবদল নেতার শাস্তির দাবীতে মা/নব/ব/ন্ধ/ন ও বি/ক্ষো/ভ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব আরিফ গাজী তার সহযোগী ওয়ার্ড বিএনপি সভাপতি জুয়েল মল্লিক ও জামাল গাজীর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ মানববন্ধন ও মিছিলে দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়।

জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া মৌজার ১৩ ও ১৫ খতিয়ানের সাড়ে ৫ একর জমি মন্নাফ হাওলাদার, নয়ন হাওলাদার ও তাদের ওয়ারিশগণ শতাধিক বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তারা গত ২৫ দিন আগে আমন ধানের চারা রোপন করেছেন। গত বুধবার বিকেলে হলদিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব আরিফ গাজী, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় তান্ডব চালিয়ে ট্রাক্টর মেশিন দিয়ে আমন ধানের রোপনকৃত জমি চাষাবাদ করেছেন। তাদের তান্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এমন অভিযোগ নয়ন হাওলাদার. মন্নাফ হাওলাদার, জহিরুল ইসলাম ও হারুন হাওলাদারের। এতে তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের আরো অভিযোগ যুবদল নেতা ও তার সহযোগীরা তাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে, তাদের ভয়ে তারা আইনী ব্যবস্থা নিতে সাহস পায়নি। আরিফ গাজী ও তাদের সহযোগীদের এমন কর্মকান্ডের শাস্তির দাবীতে রবিবার দুপুরে দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সমাজসেবক মোশাররফ বিশ্বাসের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারীসহ দুই শতাধিক মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন নয়ন হাওলাদার, জহিরুল ইসলাম, মন্নাফ হাওলাদার, আলমগীর হাওলাদার, হারুন, সোনিয়া, কদভানু বিবি, সুমন্ আক্তার ও নুরুননাহার বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, হলদিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব আরিফ গাজী গত বছর ৫ আগষ্টের পর থেকে ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। চাঁদাবাজী, সালিস বানিজ্য ও জমি দখল তিনি মুল পেশা হিসেবে বেছে নেন। গত বুধবার বিকেলে তিনি শতাধিক বিএনপি নেতাকর্মী নিয়ে তান্ডব চালিয়েছেন মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদারের সাড়ে ৫ একর আমন ধানের চারা রোপনকৃত জমি ট্রাক্টর মেশিন দিয়ে চাষ করে দখল করে নেয়। যুবদল সদস্য সচিব ও তার সহযোগীদের এমন ঘটনার শাস্তি দাবী করেছেন ভুক্তভোগীরা।

হলদিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব আরিফ গাজী চারা রোপনকৃত জমি চাষাবাদের কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার পৈত্রিক সম্পত্তি । কিন্তু তারা জোরপুর্বক ভোগদখল করছেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ দোসররা আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে এমন মিথ্যা অভিযোগ করছেন।

বরগুনা জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, বিষয়টি জেনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছি। কেন্দ্রের সিধান্তের আলোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিষয়টি আমি জানি। তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!