আমতলী উপজেলা বিএনপি’র দুই গ্রুপের ভিন্ন ভিন্ন আনন্দ মি-ছিল ও মিষ্টি বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
আমতলী উপজেলা বিএনপি’র দুই গ্রুপের ভিন্ন ভিন্ন আনন্দ মি-ছিল ও মিষ্টি বিতরণ

আমতলী উপজেলা বিএনপি’র দুই গ্রুপের ভিন্ন ভিন্ন আনন্দ মি-ছিল ও মিষ্টি বিতরণ

আমতলী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি বরগুনা জেলা আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে মোঃ নজরুল ইসলাম মোল্লা আহবায়ক, মোঃ ফজলুল হোক মাস্টার সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো: হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এ আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ায় আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল , মিষ্টি বিতারন করা হয়েছে। সোমবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটি বরগুনায় জানাজানি হলে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এ কমিটিকে স্বগত জানিয়ে আমতলী উপজেলা বিএনপি দু” গ্রুপে ভিন্ন ভিন্ন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন। আনন্দ মিছিলে এক গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন ফকির অন্য গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা।

রোববার রাতে ৮ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিষ্টি বিতারন করা হয়। এতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেঃ জালাল উদ্দীন ফকির , পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, অতিরিক্ত পিপি এ্যাডঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মামুন প্রমুখ। অপর গ্রুপে

উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, আমতলী উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ মকবুল আহম্মেদ খান, তোফাজ্জল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি, মো: জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সাবেক কাউন্সিলর শামসুল হোক চৌকিদার উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ ইমরান খান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!