রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে বেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরন

আমতলীতে বেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেনীর ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন এ চেক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

জানাগেছে, ১৯৯৯ সালে আমতলী পৌর শহরের প্রাণকেন্দ্রে কালীবাড়ী নামক স্থানে বিশিষ্ট ব্যবসায়ী প্রায়াত আলহাজ্ব মকবুল আহম্মেদ মৃধা তার মায়ের নামে বকুলনেছা মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি সুনামের সঙ্গে লেখাপড়া চালিয়ে আসছে। গত ২৬ বছরে কলেজটি বরগুনার জেলার একমাত্র নারী শিক্ষার পথিকৃত হয়ে ওঠেছে। এ বছর কলেজের অর্থায়নে একাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নেয়। মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের চেক বিতরন করা হয়েছে।

বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তার সভায় সভাপতিত্ব করেন। জেষ্ঠ প্রভাষক মোঃ জয়নুল আবেদীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ মনিরুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা আব্দুল খালেক মিয়া, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, বাছির উদ্দিন, মিজানুর রহমান, জেষ্ঠ প্রভাষক উত্তর কুমার কর্মকার, মাকসুদুর রহমান, আহসান হাবিব ও আবুল হোসেন প্রমুখ। কলেজের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ চেক বিতরন করা হয়।

প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, মেধাবীরাই দেশের কল্যাণে কাজ করছে। মেধা থাকলে হবে না, কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মেধা বিকশিত করতে লেখাপড়ার বিকল্প নেই। যত বেশী লেখাপড়া করবে তত বেশী মেধার বিকাশ ঘটবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!