আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার নেতাকর্মীদের | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার নেতাকর্মীদের

আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার নেতাকর্মীদের

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল সিকদার, আহ্বায়ক মোঃ মামুন সিকদার, গাজী মোঃ সুমন, মোঃ মশিউর রহমান লিটু, মোঃ সজল বিশ্বাস, মোঃ বাদল মাতুব্বর, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কবিরুল ইসলাম মৃধা, মোঃ শামীম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল কবির মুরাদ, শেখ মোঃ আবুল কাশেম, মোঃ ফোরকান তালুকদার ও মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।

সভায় সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ শামসুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

বক্তারা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করতে হবে-এই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

সভায় ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!