কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় কলাপাড়ায় কর্ম বিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করেন তারা।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামীন শিশু রোগীর স্বজনরা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের কলাপাড়ার শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা।

বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। এছাড়া তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!