কুয়াকাটায় অ-গ্নিকা-ণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই, ঢেউটিন, অর্থ ও শুকনা খাবার বিতরণ | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কুয়াকাটায় অ-গ্নিকা-ণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই, ঢেউটিন, অর্থ ও শুকনা খাবার বিতরণ

কুয়াকাটায় অ-গ্নিকা-ণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই, ঢেউটিন, অর্থ ও শুকনা খাবার বিতরণ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আগুনে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এর মধ্যে তিনটি দোকান সম্পুর্ণভাবে পুড়ে গেছে। দুইটি আংশিক ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত ভোররাতে (আনুমানিক চারটায়) লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি দোকান সম্পুর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে স্থানীয়রা আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়।

কলাপাড়া ফায়ার স্টেশনের ফাইটার শাহদাৎ হোসেন জানান, একটি ব্যাটারি চার্জ দেওয়ার দেওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সেখান থেকে অগুন আশাপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই দোকান ছাড়াও একটি কাপড়ের দোকান ও একটি চায়ের দোকান সম্পুর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক ৪০ লাখ টাকা বলে তারা ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্সর মোঃ আল আমিন জানান, খবর পেয়ে এসে দেখি আমার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে, এতে ১২ থেকে ১৫ লখ টাকা ক্ষতি হয়েছে।

লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, হাবিব হুজুরের কাপড়ের দোকান, আলআমিনের ইলেকট্রনিক ও ব্যাটারি চার্জারের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পুর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আরো দুইটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে, তাদের এখন সরকারি সহযোগিতা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ অর্থ এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!