কলাপাড়ায় স্বামীর নি র্যা ত নে হাসপাতালে স্ত্রী | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় স্বামীর নি র্যা ত নে হাসপাতালে স্ত্রী

কলাপাড়ায় স্বামীর নি র্যা ত নে হাসপাতালে স্ত্রী

আপন নিউজ ডেস্কঃ স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হালিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জসিম হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সঙ্গে হালিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী আল আমিন। তাদের দাম্পত্য জীবনে ইমাম হোসাইন নামে চার বছরের একটি ছেলে রয়েছে।

গত ৫ অক্টোবর সকালে আল আমিনের বাড়িতে স্বামীর নির্যাতনের শিকার হন হালিমা বেগম। খবর পেয়ে তার বাবা আমির মোল্লা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম জানান, তার স্বামী আল আমিন প্রায়ই টাকা চেয়ে নেন এবং সেই টাকা নেশা করার কাজে ব্যয় করেন। সর্বশেষ অটোরিকশা কেনার কথা বলে টাকা দাবি করেন, কিন্তু টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!