রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার চম্পাপুরে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ার চম্পাপুরে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে “সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে” এক ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চম্পাপুর ইউনিয়নের ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চম্পাপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ইসলামী আন্দোলনের আহবায়ক মোঃ ইমরান আলী সুমন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, সমন্বয়কারী মৌলভী মোঃ মাহবুবুল আলম, সদস্য গাজী মোঃ আমির হোসেন, সহ-সমন্বয়কারী মোঃ গাজী অনুপ, সহ-সমন্বয়কারী মুফতী মোঃ শোয়াইব হোসাইন এবং আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়কারী মোঃ নোমান ছিদ্দিকী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন চম্পাপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়কারী মুফতী মোঃ নাঈম বিন রফিক।

সমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!