কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে বিএনপিতে ১৪ জনের যোগদান | আপন নিউজ

সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে
কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে বিএনপিতে ১৪ জনের যোগদান

কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে বিএনপিতে ১৪ জনের যোগদান

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১৪ জন ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীরা হলেন-মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার (সাবেক ইউপি সদস্য), হারুন পাহলান, মোঃ মতিউর রহমান হাং, মোঃ মিজানুর রহমান (সাবেক ইউপি সদস্য), মোঃ জামাল হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মজিবর মৃধা, মোঃ নিজাম তালুকদার, মোঃ জয়নাল সরদার, মোঃ নাসির হাওলাদার, শ্রী আশুতোষ তালুকদার, শ্রী রত্তন তালুকদার, শ্রী নিরঞ্জন তালুকদার ও মোঃ কেরামত হাওলাদার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারসহ আরও অনেকে।

চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, “আমরা চাকামইয়া ইউনিয়নে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছেন।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!