টিয়াখালীতে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
টিয়াখালীতে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

টিয়াখালীতে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টিয়াখালীর সিক্স লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মৌলভী মোঃ জসিম উদ্দিন বাশারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ খান দুলাল, মুফতী গাজী মোঃ ওসমান গনী, রাশেদ আরাফাত, মোঃ রাসেল সিকদার ও মোঃ আবু হানিফ রেজা প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায়, ইনসাফ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!