করোনা; ১৩ দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
করোনা; ১৩ দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

করোনা; ১৩ দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন ও বাংলাদেশ সরকারের টানা ১০ দিন সাধারন ছুটি ঘোষনা করায় দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল টানা ১৩ দিন ছুটির কবলে পড়েছে। গত রবিবার (২২ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ২৩শে মার্চ সকাল থেকে ২৭ শে মার্চ বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন করা হলো। লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছু বন্ধ থাকবে। অপর দিকে  বাংলাদেশ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন দেশে সাধারন ছুটি ঘোষনা করেছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩-২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।২৮শে মার্চ সকাল থেকে দু’দেশের মধ্যে পুনারায় আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে বলে তিনি জানান।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, করোনা ভাইরাসের কারনে সরকার দেশে টানা ১০ দিন সাধারন ছুটি ঘোষনা করায় প্রেটাপোল-বেনাপোল বন্দর টানা ১৩ দিন বন্ধ থাকার কারনে দু’দেশের ব্যবসায়ীদের শতশত কোটি টাকার ক্ষতির সম্মুখিন হতে হবে। বন্দর এলাকার দু’পাশে পন্যবাহী শতশত ট্রাক আটকা থাকবে।বন্দর এলাকার দু’পাশে তৈরী হবে ভয়াবহ যানজট। এসময় সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। এসময় বেনাপোল বন্দর থেকে মালামাল খালাশ না হওয়ার কারনে এদেশের ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।তেমনি আমদানিকৃত পন্য বন্দরে আটকে থাকায় পন্যের গুনগত মান নষ্ট হবে।

বেনাপোল কাস্টসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, সরকারি নির্দেশে দেশে সাধারন ছুটি থাকায় বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম ২৬ মার্চ থেকে আগামী মাসের ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!