নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন

নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পাহলান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোরাহান হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাখিমারা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!