রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ার টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন শাখার পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমীন অভি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী, মোঃ শহিদুল ইসলাম মাস্টার, মোঃ আজিম তালুকদার ও স্বেচ্ছাসেবক নেতা মোঃ লিটন গাজী।

পরিচিতি ও সাংগঠনিক সভা সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন আকন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া উপজেলার স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!