ক্ষমতার আগেই লু’টপা’ট শুরু, গেলে কী হবে ভাবুন: রাঙ্গাবালীতে মোস্তাফিজুর রহমান | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
ক্ষমতার আগেই লু’টপা’ট শুরু, গেলে কী হবে ভাবুন: রাঙ্গাবালীতে মোস্তাফিজুর রহমান

ক্ষমতার আগেই লু’টপা’ট শুরু, গেলে কী হবে ভাবুন: রাঙ্গাবালীতে মোস্তাফিজুর রহমান

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বাহেরচর মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন,“বিএনপি তাদের দল থেকে হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তারা লুটপাট, দখলবাণিজ্য ও চাঁদাবাজি না করলে বহিষ্কার কেন করল? তারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে লুটপাট শুরু করেছে, তাতে ক্ষমতায় গেলে যে আরও লুটপাট ও অত্যাচার করবে না-তার গ্যারান্টি কী?”

সমাবেশে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও ডালবুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, আসন ভিত্তিক কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি গাজী ওসমান, রাঙ্গাবালী উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম পেদা, ধূলাসার ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, মিঠাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল এবং কলাপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মৌলভী মাহবুবুল আলম।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মুফতি রাশেদ আরাফাত, গাজী মোহাম্মদ অনুপ, মোঃ সুমন তালুকদার, মোঃ হুমায়ুন কবিরসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!