রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটার চর বিজয়ে ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুয়াকাটার চর বিজয়ে ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

আপন নিউজ ডেস্ক: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নবসৃষ্ট চর ‘চর বিজয়’-এ বন বিভাগের উদ্যোগে ‘সুফল প্রকল্প’-এর আওতায় ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে প্রথম ধাপে প্রায় ৮ হাজার ঝাউ চারা রোপণ করা হয়। উদ্বোধন করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, গঙ্গামতি ও ইকোপার্ক বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে চর বিজয়ে রোপিত ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছ ইতোমধ্যেই সবুজ আচ্ছাদনে রূপ নিচ্ছে। বিস্তীর্ণ ঘাসের সমারোহে চরটি এখন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা হয়ে উঠছে।

বন বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ধারাবাহিকভাবে এ বনায়ন কার্যক্রম চালিয়ে গেলে চর বিজয় একদিন হবে প্রাকৃতিক বনভূমি ও অতিথি পাখির অভয়াশ্রম।

কর্মসূচির সময় বন বিভাগের সদস্যরা একটি আহত সিগাল পাখি উদ্ধার করেন। পরে সেটিকে নিবিড় পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্য বায়েজিদ মুন্সীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!