কলাপাড়ার লালুয়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ার লালুয়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ার লালুয়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন-কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম খাঁন, জামায়াতে ইসলামী লালুয়া ইউনিয়নের সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, শ্রমিক ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সভাপতি মোঃ আনোয়ার সিকদার, রাশেদ আরাফাত, মুফতি মোঃ ইব্রাহীম খলিল ও কলাপাড়া ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রচার সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সঞ্চালনা করেন মোঃ শাওন তালুকদার।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায়, ইনসাফ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!