ভাড়া–ভাতা বৃদ্ধি ও পুলিশি হা’ম’লা’র প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
ভাড়া–ভাতা বৃদ্ধি ও পুলিশি হা’ম’লা’র প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মা’ন’ব’ব’ন্ধ’ন

ভাড়া–ভাতা বৃদ্ধি ও পুলিশি হা’ম’লা’র প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মা’ন’ব’ব’ন্ধ’ন

আপন নিউজ ডেস্কঃ ২০ ভাগ বাড়ি ভাড়া, পনেরশ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিত ঢাকায় শিক্ষকদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে কলাপাড়ায় ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ করেছে এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার বেলা এগারোটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে পূর্ব নির্ধারিত এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন খেপুপাড়া নেছারুউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদরাসার সহকারী শিক্ষক তাহমিনা মালা, ধানখালী এসএইচ অ্যান্ড আশ্রাফ একাডেমির সহকারী শিক্ষক মো. ফেরদৌস মিয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা তাঁদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!