এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ চম্পাপুর ইউনিয়ন যুবদল | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ চম্পাপুর ইউনিয়ন যুবদল

এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ চম্পাপুর ইউনিয়ন যুবদল

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেয় এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের ধানখালী মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বশির হাওলাদার ও গোলাম মহিউদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন চম্পাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জিয়ান মাতুব্বর।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে চম্পাপুর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!