মৎস্য বন্দর আলীপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন | আপন নিউজ

সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
মৎস্য বন্দর আলীপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন

মৎস্য বন্দর আলীপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়। আলীপুর মৎস্য বন্দরের করিম মুসুল্লী টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখাটি অবস্থিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মহিউদ্দিন মুসুল্লী সুলতান। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলীপুর উপশাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মহিউদ্দিন হাওলাদার, বেসরকারি সংস্থা জাগো নারীর মহিপুর থানার ব্যবস্থাপক মো. নুরুল আমীন প্রমুখ।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আলীপুর উপশাখা চালুর মাধ্যমে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর এলাকায় ব্যবসা-বাণিজ্য, মৎস্যজীবী ও সাধারণ জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে। এ ব্যাংকটি জনমানুষের আর্থিক সেবার মাধ্যমে স্থানীয় অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ ফিতা কেটে আলীপুর উপশাখার কার্যক্রমের শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মারুফ আহমেদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!