কলাপাড়ার মিঠাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি ও কর্মী সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
কলাপাড়ার মিঠাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি ও কর্মী সভা অনুষ্ঠিত

কলাপাড়ার মিঠাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি ও কর্মী সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন (অভি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার মোঃ মনিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল হক মাষ্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ রুহুল আমিন, সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ও মোঃ রেজাউল করিম শামীম প্রমুখ।

সভাপতিত্ব করেন মিঠাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দুলাল গাজী। সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আলম তালুকদার খোকন ও কে. এম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মিঠাগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!