রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালিত: নদী দূষণ রোধ ও সীমানা নির্ধারণের দাবি

কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালিত: নদী দূষণ রোধ ও সীমানা নির্ধারণের দাবি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে এ উপলক্ষে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ কর্মী নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা এখানকার ইলিশের অভয়াশ্রম আন্ধার মানিক নদীসহ সকল নদীর প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধের দাবি জানান। তাঁরা সকল নদীর সীমানা চিন্হিত করাসহ জলবায়ু পরিবর্তনজনিত যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান।

বক্তারা উপকূলীয় কলাপাড়ার পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করে কোন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!