শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) সম্মাননা পেলেন কলাপাড়ার বিশ্বাস শিহাব পারভেজ মিঠু | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) সম্মাননা পেলেন কলাপাড়ার বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) সম্মাননা পেলেন কলাপাড়ার বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

আপন নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত এবং তথ্য অধিদপ্তর (ডিএফপি) তালিকাভুক্ত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) হিসেবে সম্মাননা পেয়েছেন কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

শুক্রবার (২৪ অক্টোবর) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ বাণী’র প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সম্পাদক আযাদ আলাউদ্দিন, প্রকাশক অ্যাড. শাহে আলম এবং বার্তা প্রধানসহ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকতায় অনন্য ভূমিকা ও সংবাদ পরিবেশনে দক্ষতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এ সম্মাননার জন্য দৈনিক বাংলাদেশ বাণী পরিবার, বরিশাল প্রেসক্লাব ও নেপথ্যের সকল কুশলীবদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সত্য ও ইতিবাচক সাংবাদিকতায় নিজেকে আরও নিবেদিত রাখতে চাই।”

অন্যদিকে, অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস. এম আলমগীর হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!