কলাপাড়ার ধানখালীতে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ার ধানখালীতে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ার ধানখালীতে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ধানখালী ইউনিয়নের আনন্দপল্লী আবাসনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, মোঃ জুয়েল সিকদার, কামরুল ইসলাম মৃধা, গাজী মোঃ সুমন, মোস্তাফিজুর রহমান, মোঃ সজল বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস ও মোঃ ফোরকান তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মৃধা, ধানখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন বাদল, হাফিজুর রহমান পিন্টু গাজী, কেন্দ্রীয় শহিদ জিয়া স্মৃতি সংসদের কার্যনির্বাহী সদস্য দিদারুল করিম মাস্টার ও ছাত্রনেতা মোঃ রাসেল মাতুব্বর মুছা।

সভায় সভাপতিত্ব করেন ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি কুদ্দুস মৃধা তপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দোলন।

বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ধানখালী যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!