কলাপাড়ায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ”বিপদের বন্ধু ঘরের ডাক্তার তার নাম গ্রাম ডাক্তার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কলাপাড়া উপজেলা শাখার পরিচিতি সভা, সেলিব্রেশন ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রা: বিডি লিমিটেড’র আয়োজনে পৌর অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কলাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা: সাইফুর রহমান।

প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মো.ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লি: সাধারন সম্পাদক আলহাজ্ব মাও: শহিদুল ইসলাম, সমিতির সহ-সভাপতি মো.রুহুল আমীন মনির, মো.নুরুল আমিন তালুকদার, উপদেষ্টা মো.হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মো.ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রা: বিডি লিমিটেড’র বিভিন্ন প্রডাক্ট নিয়ে কম্পানির কাউন্টার মেম্বার সুমন কুমার পাল, মো. রায়হান কবির, মো. ফারিজুল ইসলাম আলোচনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!