কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন | আপন নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ কলাপাড়া ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩ কলাপাড়ায় তিন গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত
কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের আহসান মাসুদ হাজী মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন ঢালী।

বিশেষ বক্তা ছিলেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাবুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও টিম প্রধান মোঃ রুহুল আমিন গাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ফয়সাল মাহমুদ (অনিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।

পরে ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ৬ নং ওয়ার্ডে সভাপতি আল মামুন সোহেল খান, সাধারণ সম্পাদক শামীন সিকদার, ৭ নং ওয়ার্ডে সভাপতি মনজুর মিয়া, সাধারণ সম্পাদক নিপুন, ৮ নং ওয়ার্ডে সভাপতি মজিবর মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৯ নং ওয়ার্ডে সভাপতি মোঃ মামুন মিয়াজি, সাধারণ সম্পাদক জলিল দফাদার।

দলীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!