যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লালুয়া ইউনিয়ন যুবদলের নেতার মানবিক সহায়তা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লালুয়া ইউনিয়ন যুবদলের নেতার মানবিক সহায়তা

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লালুয়া ইউনিয়ন যুবদলের নেতার মানবিক সহায়তা

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার হাওলাদার এক অনুকরণীয় মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) তিনি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের অসহায় দিনমজুর শফিকুল ইসলামের হাতে চাল, তেল, পেঁয়াজ, ডাল, লবণ, চিনি, আদা, রসুন, মুরগির ডিম ও একটি মুরগিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় যুবদল নেতা মোঃ আবুল বাশার হাওলাদার বলেন, “যুবদল শুধু রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও লালুয়া ইউনিয়ন যুবদল সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!