তৃণমুল নেতাকর্মীরা আমতলীর জালাল ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার চায় | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
তৃণমুল নেতাকর্মীরা আমতলীর জালাল ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার চায়

তৃণমুল নেতাকর্মীরা আমতলীর জালাল ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার চায়

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ত্যাগী নেতা জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার চায় তৃণমুলের নেতাকর্মীরা। ইতিমধ্যে বেশ কয়েকবার উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে তার বহিস্কাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বহিস্কার আদেশ প্রত্যাহার দাবী করেছেন তারা।

জানাগেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারী দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিস্কার করেন। তাকে বহিস্কার করায় তৃণমুল নেতাকর্মীরা ক্ষুব্দ হন। তিনি বহিস্কার হয়েও ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে সকল কার্যক্রমে সক্রিয় অংশ নেন। শেখ হাসিনার পতনের পর তিনি দলের সকল কর্মকান্ড চালিয়ে যান। তিনি ডাক দিলেই তৃণমুলের হাজার হাজার নেতাকর্মী তার ডাকে দলীয় কার্যক্রমে অংশ নেন এমন দাবী হালিম হাওলাদার, মতি মোল্লা, আবু সালেহ ও হানিফ বয়াতির। তিনি আমতলী উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রাণ। দলীয় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য তৃণমুল নেতাকর্মীরা তার বহিস্কারাদেশ প্রত্যাহার চায়।

আমতলী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম মাষ্টার বলেন, তৃণমুল নেতাকর্মীদের কাছে জালাল ফকির একজন আদর্শবান নেতা। তার বহিস্কারাদেশ প্রত্যাহার হলে তৃণমুল নেতাকর্মীরা দলীয় কর্মকান্ডে আরো উজ্জেবিত হবে।

ংহলদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লিমন হাওলাদার বলেন, জালাল উদ্দিন ফকির আওয়ামীলীগ আমলে উপজেলা বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছেন। কিন্তু দলের কিছু নেতাকর্মীদের ষড়যন্ত্রের কারনে তাকে বহিস্কার করা হয়।

গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারুক হাওলাদার বলেন, জালাল উদ্দিন ফকির বহিস্কার হলেও তিনি বসে নেই। সকল নেতাকর্মীদের নিয়ে তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দ্রæত তার বহিস্কারাদেশ প্রত্যাহার চাই।

পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানাই।

আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বলেন, একজন ত্যাগী নেতাকে বহিস্কার করে দলীয় কার্যক্রম থেকে নিবৃত রাখলে দলের ক্ষতি হয়।

আমতলী উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি বলেন, তৃণমুল নেতাকর্মীদের প্রাণ জালাল উদ্দিন ফকির। ফ্যাসিষ্ট শেখ হাসিনার দলীয় নেতাদের রোশানলে পরে দুই ডজন মামলার আসামী হয়েছেন তিনি। অনেক দিন জেল খেটেছেন। বছরের পর বছর পালিয়ে থেকেছেন তারপরও তিনি দল থেকে বিচ্যুাতি হয়নি।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, জালাল উদ্দিন ফকির একজন বিএনপির পরিক্ষিত নেতা। শেখ হাসিনার আমলে জেল জুলুম ও অত্যাচার-অনাচারে তিনি ছিলেন জর্জরিত। তার মত একজন ত্যাগী নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অতিব প্রয়োজন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!