কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপন নিউজ ডেস্কঃ ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন খাত হতে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মুসুর, ফেলন, বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদউজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিয়াউল হক জসীম। এ ছাড়া কৃষক নুর সাইদ খান এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার আওতায় কলাপাড়া উপজেলার ৯ হাজার ৪৭০ জন কৃষককে এ সুবিধা প্রদান করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!