কলাপাড়ায় টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
কলাপাড়ায় টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

কলাপাড়ায় টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকাব ২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫) কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক (উপ-সচিব) নিশাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশীদ খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার (সিএস) গাজী মো. নিয়াজ মোর্শেদ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত ও বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা অর্জন করে তারা কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!