‘জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
‘জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

‘জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এই বিতর্ক প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন বিশ্বাস।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কলেজের প্রভাষক মো: ইউসুফ আলী, অধির চন্দ্র ঢালী, আবু সালেহ, রাদিয়া বশরী, ফকর উদ্দিন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম, নেছারুদ্দিন, খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে বিষয়ের উপর পক্ষ দলে অংশ নেন শিক্ষার্থী সুরাইয়া আক্তার হাওয়া, মেহেরুন্নেছা নদী, সুমাইয়া। বিপক্ষ দলে অংশ নেন এলমা আক্তার, রেশমা ও জান্নাত।

বিচারক ছিলেন কলেজের প্রভাষক মো: জুয়েল মিয়া, আ: জব্বার বিশ্বাস ও মো: আল মামুন। মডারেটরের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলকেই পুরুস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী মেহেরুন্নেছা নদী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!