কলাপাড়ায় ইউপি সদস্য আলাউদ্দিন গাজী হা’ম’লা’য় আ’হ’ত | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় ইউপি সদস্য আলাউদ্দিন গাজী হা’ম’লা’য় আ’হ’ত

কলাপাড়ায় ইউপি সদস্য আলাউদ্দিন গাজী হা’ম’লা’য় আ’হ’ত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মো. আলাউদ্দিন গাজী (৫৯) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন গাজী ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

আহত আলাউদ্দিন গাজী জানান, তিনি পরিষদ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় আবু জাফর ওরফে শিবলু গাজী এবং তার ছোট ভাই মো. শিমুল গাজী তাকে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাতে হাসপাতালে ইউপি সদস্য আলাউদ্দিন গাজীকে দেখতে যান ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন আবুল, মহিপুর সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিপন মুসুল্লি, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল হাওলাদার ও দফাদার মো. রাসেল সিকদার। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!